চট্টগ্রাম ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণে গবেষণা প্লটে উন্নত ধানজাত নির্বাচন

ভেলুয়াতলী গ্রামে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত

মুকতার হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ প্রতিনিধি:
কলমাকান্দা উপজেলার ভেলুয়াতলী গ্রামে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গবেষণা প্লটে মোট ১৬টি ধানজাত রোপণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীরা প্লট পরিদর্শন করেন এবং স্থানীয় উপযোগিতা, ফলনক্ষমতা ও গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি উন্নত জাত নির্বাচন করেন।

নির্বাচিত ধানজাতগুলোর মধ্যে ছিল—এফ-৪, রহমত, ঘিগজ, এম-২৫২, আলোকমতি ও প্রতীক্ষা। কৃষকদের মতে, এসব জাতের ফলন বেশি, নুইয়ে পড়ার প্রবণতা কম, ধানে চিতা কম হয় এবং গাছের গঠন মজবুত।

প্লট পরিদর্শন শেষে গুঞ্জন রেমার সঞ্চালনায় ও আ. মোতালেবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব হারুন অর রশিদ। মাঠ দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বারসিকের প্রোগ্রাম অফিসার মো. আলমগীর।

গবেষণা প্লটের পরিচর্যা, ব্যবস্থাপনা ও মাঠ অভিজ্ঞতা তুলে ধরেন কৃষক আ. মোতালেব। এছাড়া মাঠ দিবসে যোগদানের অভিজ্ঞতা শেয়ার করেন এনজিও কর্মী আব্দুল মোমেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান অতিথি জনাব মো. হারুন অর রশিদ বলেন, “এই গবেষণা প্লটের মাধ্যমে স্থানীয় কৃষকরা নতুন জাত সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। স্থানীয় জাত সংরক্ষণ ও উন্নয়নে বারসিকের ভূমিকা প্রশংসনীয়।”

মাঠ দিবসে কৃষক, স্থানীয় নেতৃত্ব ও কৃষি কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তোলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণে গবেষণা প্লটে উন্নত ধানজাত নির্বাচন

ভেলুয়াতলী গ্রামে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫