চট্টগ্রাম ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ছোট ও মাঝারি ট্রাভেল উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের প্রতি দাবি রাটা নেতৃবৃন্দের

ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ

ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত খসড়া আইনের কিছু ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলোকা মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন বৃহত্তর রাজশাহী অঞ্চলের প্রায় শতাধিক ট্রাভেল এজেন্সি মালিক।

মানববন্ধনে বক্তারা বলেন, খসড়া আইনে ১০ লাখ টাকার জামানত এবং বিটুবি (এক এজেন্সি থেকে অন্য এজেন্সির টিকিট বিক্রি) ব্যবসা নিষিদ্ধের প্রস্তাব দেশের ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সিগুলোর জন্য বড় ধরণের সংকট তৈরি করবে। এই প্রস্তাব নতুন উদ্যোক্তা তৈরির সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস (রাটা) আয়োজিত মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ এবং সিনিয়র সহ-সভাপতি মোসাঃ সুলতানা পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সরকারের কাছে দাবি জানান, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের কথা বিবেচনা করে খসড়া আইনের বিতর্কিত ধারা দ্রুত সংশোধন করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছোট ও মাঝারি ট্রাভেল উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের প্রতি দাবি রাটা নেতৃবৃন্দের

ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৪৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫