চট্টগ্রাম ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হোয়াটসঅ্যাপে প্রবাসীকে হুমকি দেওয়ার অডিও ছড়িয়ে পড়ায় এলাকায় তোলপাড়

চকরিয়ায় প্রবাসীকে চামড়া তুলে নেওয়ার হুমকি, এনসিপি সমন্বয়ক সাজ্জাদের অডিও ভাইরাল

আবদুল্লাহ আল-মামুন
  • আপডেট সময় : ১০:৫৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক ওমানপ্রবাসীকে হোয়াটসঅ্যাপে পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক সাজ্জাদ হোসাইনের বিরুদ্ধে। এ ঘটনার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

প্রবাসী মাওলানা আজিজুল হক জানান, তিনি ফোন রিসিভ না করায় সাজ্জাদ হোসাইন ক্ষিপ্ত হয়ে ভয়েস মেসেজে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকিও দেন। পরে সেই ভয়েস মেসেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আজিজুল হক বলেন, “আমি একজন প্রবাসী মানুষ। ফোন না ধরায় কেউ আমাকে এমনভাবে হুমকি দিতে পারে, এটা অকল্পনীয়। আমি আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

অভিযুক্ত এনসিপি সমন্বয়ক সাজ্জাদ হোসাইন দাবি করেন, “আজিজুল হক আমার আত্মীয়দের গালিগালাজ করেছেন। বিষয়টি জানতে চেয়েছিলাম মাত্র। ইচ্ছাকৃতভাবে অডিও ছড়িয়ে আমাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে।”

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রবাসী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হোয়াটসঅ্যাপে প্রবাসীকে হুমকি দেওয়ার অডিও ছড়িয়ে পড়ায় এলাকায় তোলপাড়

চকরিয়ায় প্রবাসীকে চামড়া তুলে নেওয়ার হুমকি, এনসিপি সমন্বয়ক সাজ্জাদের অডিও ভাইরাল

আপডেট সময় : ১০:৫৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫