চট্টগ্রাম ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

রাজশাহীতে সমাবেশে বিএনপি মহাসচিবের বক্তব্য — ঐক্যের বার্তা ও বিভাজনের বিরুদ্ধে সতর্কতা

একটি দল বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে: সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

আশিকুজ্জামান রানা স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট সময় : ০৩:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধি:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি দল বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে এবং সেই বিভাজন থেকে রাজনৈতিক ফায়দা নিতে চায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব-বিভাজন তৈরি হতে দেওয়া যাবে না।’

শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু অতীতের অভিজ্ঞতা বলে তারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে।’

তিনি আরও বলেন, বিএনপির ভিতরে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে, যা দলের ঐক্য নষ্টের ষড়যন্ত্র। এ সময় তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে মির্জা ফখরুল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ব্যারিস্টার আমিনুল হক মানুষের কল্যাণে কাজ করেছেন। এই অঞ্চলে তার পরিবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে।’

এর আগে মির্জা ফখরুল গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন শরিফ উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় নেতারা। কবর জিয়ারত শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীতে সমাবেশে বিএনপি মহাসচিবের বক্তব্য — ঐক্যের বার্তা ও বিভাজনের বিরুদ্ধে সতর্কতা

একটি দল বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে: সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় : ০৩:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫