বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উদ্যোগে আটক, পুলিশের কাছে হস্তান্তর
পটিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগ নেতা রুবেল আটক, পুলিশে সোপর্দ
- আপডেট সময় : ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেল (২৭)–কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাদামতল এলাকায় রুবেল নাশকতার কার্যক্রমের পরিকল্পনা করছিলেন বলে জানান সংগঠনের নেতারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক গোলাম মওলা রনি নেতৃত্ব দিয়ে তাকে আটক করে পটিয়া থানায় নিয়ে যান।
গোলাম মওলা রনি বলেন, “আওয়ামী লীগের নকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করার সময় নুরুল ইসলাম রুবেলকে আটক করে থানায় সোপর্দ করেছি। পটিয়া থানার ওসিকে এটি উপহার হিসেবে প্রদান করেছি।”
এ বিষয়ে পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, নুরুল ইসলাম রুবেল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সক্রিয় কর্মী ছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
নুরুল ইসলাম রুবেল পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।














