চট্টগ্রাম ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চৌদ্দগ্রামে মাদকাসক্ত পিতা-পুত্রের হামলায় প্রাণ গেল নির্মাণ শ্রমিক এমানের

কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় আনোয়ার হোসেন প্রকাশ এমান (৩৮) নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত পিতা-পুত্র। পরে গোপনে লাশ দাফনের প্রস্তুতির সময় পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে। নিহত এমান ওই গ্রামের ওসমান মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজুর রহমানের ছেলে ফারুক মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করতো। মঙ্গলবার সকালে ফারুক বাড়ির সামনে প্রকাশ্যে মাদক সেবন করলে প্রতিবেশী এমান বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ফারুক এমানকে বেধড়ক মারধর শুরু করে এবং তার বাবা মফিজুর রহমানও তাতে যোগ দেয়। স্থানীয়দের সহায়তায় আহত এমানকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমানের মৃত্যুর পর স্থানীয় প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে নিহতের পরিবারকে চাপ দিতে থাকে। এমনকি দফারফা বৈঠকের আয়োজনও করা হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এমানের ভাগিনা মোঃ রিয়াদ বলেন, “আমার মামা নির্মাণ শ্রমিক ছিলেন। মাদক সেবনে বাধা দেয়ার কারণে ফারুক ও তার বাবা মফিজুর রহমান তাকে পিটিয়ে হত্যা করে।”

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চৌদ্দগ্রামে মাদকাসক্ত পিতা-পুত্রের হামলায় প্রাণ গেল নির্মাণ শ্রমিক এমানের

কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৮:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫