চট্টগ্রাম ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চৌদ্দগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি-অটোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফেলনা কাজীবাড়ি ইউটার্ন এলাকায় ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা ও একটি অটোর ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাক অতিরিক্ত গতিতে আসলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছনে থাকা আরেকটি অটো ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন—নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), অটোচালক মাহবুবুল হক এবং আনোয়ারা বেগম (৪২)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনায় জড়িত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকাজ শেষে মরদেহগুলো থানায় আনা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চৌদ্দগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি-অটোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

আপডেট সময় : ০৭:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫