চট্টগ্রাম ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মিথ্যা সংবাদের প্রতিবাদে সাবেক মেয়রের সাংবাদিকদের উদ্দেশে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান

কালিয়াকৈরে সাবেক মেয়র মজিবুর রহমানের সংবাদ সম্মেলন: মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান তাঁর বিরুদ্ধে প্রচারিত মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকালে কালিয়াকৈর ট্রাকস্টেশন এলাকায় তাঁর নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন।

মজিবুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। নিয়ম অনুযায়ী ২০২৪ সালের ৩ এপ্রিল আইইউজিআইপি প্রকল্পের আওতায় কালিয়াকৈর পৌরসভা টেন্ডার আহ্বান করে। সেখানে দুটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে এবং দরপত্র মূল্যায়ন কমিটি পিপিআর নিয়মে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে সুপারিশ করে। পরবর্তীতে পিডি অফিস ও প্রধান প্রকৌশলীর অনুমোদনের পর কার্যাদেশ প্রদান করা হয়।”

তিনি আরও জানান, “আমি মেয়র হিসেবে কেবল নির্বাচিত ঠিকাদারের সঙ্গে চুক্তি সম্পাদন করেছি। পুরো প্রক্রিয়ায় আমার কোনো প্রশাসনিক ভূমিকা ছিল না। প্রকল্পের ৯৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, এবং বিলের অপেক্ষায় রয়েছে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজ প্রদান করে রাষ্ট্রের প্রায় ৫৮ লাখ টাকা সাশ্রয় করা হয়েছে।”

মজিবুর রহমান অভিযোগ করে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।”

সংবাদ সম্মেলনে তিনি সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।
এসময় গাজীপুর ও কালিয়াকৈরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মিথ্যা সংবাদের প্রতিবাদে সাবেক মেয়রের সাংবাদিকদের উদ্দেশে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান

কালিয়াকৈরে সাবেক মেয়র মজিবুর রহমানের সংবাদ সম্মেলন: মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ

আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫