ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া
আশাশুনি উপজেলা পরিষদ মসজিদের সাবেক ইমাম হাফেজ আব্দুল গফফারের ইন্তেকাল
- আপডেট সময় : ১০:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
আশাশুনি উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক ইমাম ও আশাশুনি সদরের সোদকনা বাবরি জামে মসজিদের বর্তমান ইমাম, চাঁদখালী গ্রামের কৃতি সন্তান হাফেজ মাওলানা আব্দুল গফফার (৫৪) ইন্তেকাল করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলনের নেতা হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা, মাওলানা মোশারফ হোসেন, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, মাওলানা আব্দুল বারী ও অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ শোকবার্তা প্রদান করেছেন।
মরহুম হাফেজ আব্দুল গফফার দীর্ঘদিন ইসলামী দাওয়াতি ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।














