চট্টগ্রাম ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গলাচিপা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ঘোষণা

গলাচিপা গোলখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী আজাদ মাহমুদের স্থগিতাদেশ প্রত্যাহার

মোঃ নুহু ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গলাচিপা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার অন্তর্গত গোলখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী আজাদ মাহমুদের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক গোলখালী ইউনিয়ন ছাত্রদলের স্থগিতাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে গোলখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী আজাদ মাহমুদকে তার পদ থেকে স্থগিত ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা ও সংগঠনকে আরও গতিশীল করার স্বার্থে জেলা ছাত্রদলের নির্দেশে ওই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম. দূর্জয় রুবেল এবং সদস্য সচিব সাব্বির আহমেদ প্রিতম এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানান,

> “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও প্রগতির পক্ষে কাজ করে আসছে। গোলখালী ইউনিয়ন ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহারের মাধ্যমে আমরা সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে চাই।”

তারা আরও বলেন,

“গলাচিপা উপজেলা ছাত্রদলের আওতাধীন সকল ইউনিটকে আহ্বান জানানো হচ্ছে— সংগঠনের আদর্শ ও নেতৃত্বের প্রতি অনুগত থেকে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে।”

প্রসঙ্গত, গলাচিপা উপজেলা ছাত্রদল স্থানীয় পর্যায়ে ছাত্র অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গলাচিপা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ঘোষণা

গলাচিপা গোলখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী আজাদ মাহমুদের স্থগিতাদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০৯:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫