যশোর-৬ (কেশবপুর) আসনে জোর প্রচারণায় ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী সহিদুল ইসলাম
কেশবপুরে প্রচারণায় এগিয়ে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলাম
- আপডেট সময় : ০৮:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

কেশবপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ (কেশবপুর) আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী গাজী সহিদুল ইসলাম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম, বাজার ও মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
জনগণের দোরগোড়ায় গিয়ে তিনি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সুশাসন, দুর্নীতি দমন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করছেন। প্রচারণায় তিনি বলেন, “আমরা পরিবর্তনের রাজনীতি চাই — আল্লাহভীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী আন্দোলন কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আব্দুল মান্নান, যুব আন্দোলনের সভাপতি মুরাদ হোসেনসহ দলে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও নিরলস প্রচারণার ফলে হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী সহিদুল ইসলাম কেশবপুরে দিন দিন জনপ্রিয়তা অর্জন করছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।














