ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী মহানগর বিএনপি
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির তিনদিনব্যাপী কর্মসূচি শুরু
- আপডেট সময় : ১০:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সহ-সভাপতি ওলিউল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু।
উদ্বোধনী অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু বলেন,
“৭ নভেম্বর কেবল একটি দিন নয়, এটি জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনাকে পুনর্জাগরণের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আমাদের লক্ষ্য তার আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়াই।”
মহানগর বিএনপির কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে বাটার মোড়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, শনিবার রক্তদান কর্মসূচি এবং রোববার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন,
“এসব কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।”














