চট্টগ্রাম ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক মিলনের

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো: সাবেক এমপি মিলন

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, ছাতক-দোয়ারাবাজার আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জননেতা কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক এবং জননেতা তারেক রহমানের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরীকে সঙ্গে নিয়ে মাঠে কাজ করবো। এই বিজয় হবে গণতন্ত্রের, জনগণের।”

৫ নভেম্বর (বুধবার) ঢাকা থেকে ফেরার পথে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ গোলচত্তরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামছুর রহমান বাবুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নির্বাচন। এ সময় সবাইকে সংগঠিতভাবে মাঠে কাজ করার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক মিলনের

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো: সাবেক এমপি মিলন

আপডেট সময় : ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫