চট্টগ্রাম ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠনে নতুন নেতৃত্ব

জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব ঘোষণা: সভাপতি আরাফাত, সম্পাদক নোমান

হাবিবুর
  • আপডেট সময় : ০৬:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন (২০২৫-২৬) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী নিলয় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের একাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নোমান।

সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা মণ্ডলীর সম্মতিক্রমে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মীর মো. রায়হান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব রাজ দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি হিসেবে তাগরিদ ইসলাম ইমা, আহসানুল হক আবির এবং রিজা আক্তার মনোনীত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তাজবির আহমেদ, আরিফুল ইসলাম এবং চয়ন শিকদার।

মূখ্য সাংগঠনিক দায়িত্বে রয়েছেন মো. ফরহাদ (ব্যবসায় শিক্ষা অনুষদ), ফাবিহা ইসলাম (বিজ্ঞান অনুষদ), রেজাউল মোস্তফা সাজিদ (সামাজিক বিজ্ঞান অনুষদ), রাকিবুল করিম (কলা অনুষদ) এবং মো. জুনায়েদ (আইন অনুষদ)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর আজীজ, আসরাফুল ইসলাম, জিসাদুল ইসলাম, মো. নাবিল হোসেন, অবন্তী রায়, তাসনিম মাহদী মাহিন ও নাহিদুল ইসলাম।

এছাড়াও কমিটিতে প্রচার সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক আবু শাহ রিয়াজ অনিক, ক্রীড়া সম্পাদক সিরাজ দুল্লাহ, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মিশকাত এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে হৃদয় ভূঁইয়া দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি আরাফাত চৌধুরী নিলয় বলেন, “বীর চট্টলার শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য গৌরবের বিষয়। সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যেতে চাই।”

সাধারণ সম্পাদক নোমান বলেন, “জবিস্থ চট্টগ্রামের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সংগঠনকে আরও গতিশীল করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠনে নতুন নেতৃত্ব

জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব ঘোষণা: সভাপতি আরাফাত, সম্পাদক নোমান

আপডেট সময় : ০৬:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫