চট্টগ্রাম ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল শিবচর, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয় নেতাদের

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামানের মনোনয়ন স্থগিত: দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ

গোলাম মওলা, শিবচর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল থেকে শিবচরের ৭১ সড়ক এলাকায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনে অংশ নেন।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে বিক্ষোভস্থলে জড়ো হন। পরে তারা ৭১ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা “মনোনয়ন স্থগিত মানি না”, “অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই” এবং “গণতন্ত্র মুক্তি পাক”—এই ধরনের স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীদের দাবি, কামাল জামান মোল্লা শিবচরের জনপ্রিয় ও গণমানুষের নেতা। তার মনোনয়ন স্থগিতের সিদ্ধান্তকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন। আন্দোলনকারীরা বলেন, বিরোধী দলকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা বলেন, দ্রুত প্রার্থীতা পুনর্বহাল না হলে শিবচরবাসী আরও কঠোর আন্দোলনে নামবে। প্রয়োজনে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধসহ লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল শিবচর, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয় নেতাদের

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামানের মনোনয়ন স্থগিত: দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ

আপডেট সময় : ০৩:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫