চট্টগ্রাম ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মনোনয়ন নিয়ে ক্ষোভে উত্তাল কুমিল্লা, তৃণমূল নেতাদের মর্শাল মিছিল ও সড়ক অবরোধ

কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিক্ষোভ: পূবালী চত্বরে সড়ক অবরোধ-মর্শাল মিছিল

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়নকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সড়কে নেমে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

ধর্মসাগরপাড়স্থ বিএনপি কার্যালয় থেকে মর্শাল মিছিলটি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে গিয়ে অবস্থান নেয়। মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের প্রতি সমর্থন জানান এবং দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সমাবেশে নেতাকর্মীরা নানা শ্লোগান দিতে থাকেন—“অবৈধ প্রার্থী মানিনা”, “ইয়াছিন ভাই তোমারই চাই”, “জেল-জুলুমের শিকার ইয়াছিন ভাই”সহ বিভিন্ন দাবিতে স্লোগান শোনা যায়।

নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত প্রার্থী দীর্ঘদিন স্থানীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এতে তৃণমূল পর্যায়ে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। তাদের দাবি, মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামত বিবেচনা করা হয়নি, যা ‘অন্যায় ও অগ্রহণযোগ্য’।

গত রাতেও কান্দিরপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। একই রাতে আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও অবরোধ সৃষ্টি করা হয়। এসব ঘটনায় স্থানীয় পরিবেশ কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ প্রয়োজন। তারা বিশ্বাস করেন, নেতৃত্বের সমন্বয় ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চললে পরিস্থিতি স্বাভাবিক হয়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার করা সম্ভব হবে।

নেতাকর্মীরা দাবি করেন, হাজী ইয়াছিন দীর্ঘদিন জেলা বিএনপির নেতৃত্বে সক্রিয় ছিলেন এবং দলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মনোনয়ন নিয়ে ক্ষোভে উত্তাল কুমিল্লা, তৃণমূল নেতাদের মর্শাল মিছিল ও সড়ক অবরোধ

কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিক্ষোভ: পূবালী চত্বরে সড়ক অবরোধ-মর্শাল মিছিল

আপডেট সময় : ০৫:৩৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫