চট্টগ্রাম ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

২২ দিন পর টেকনাফে অভিযান চালিয়ে কর্ণফুলী ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার

কর্ণফুলীতে ডিবি পুলিশ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি, ২২ দিন পর গ্রেপ্তার ২

রাজু আহমেদ
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি | চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে সংঘটিত বিয়ে বাড়ি ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২২ দিন পর কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার রাতে মহানগর গোয়েন্দা শাখা (বন্দর ও পশ্চিম) বিভাগের যৌথ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় টেকনাফ থানাধীন পশ্চিম গোদার বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—চকরিয়া পৌরসভার তরছঘাটা পশ্চিম ভাটাখালী এলাকার নবাব মিয়ার ছেলে মো. সোহেল (২৫) এবং টেকনাফ পশ্চিম গোদার বিল এলাকার আহাম্মদ হোছনের ছেলে মো. আব্দুল করিম (৩৬)।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত ১২ অক্টোবর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকায় এক বিয়ে বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে ১০–১৫ জনের সশস্ত্র দল প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ টাকা ও কয়েকটি স্মার্টফোন লুট করে নেয়।

ভুক্তভোগী পরিবারের প্রধান মোহাম্মদ মিয়া (৬৫) পরদিন কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ উঠেছিল—ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলের মাত্র ১০ ফুট দূরে থাকলেও তারা কোনো ধাওয়া দেয়নি। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার করা হয়।

গ্রেপ্তার দুইজনকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২২ দিন পর টেকনাফে অভিযান চালিয়ে কর্ণফুলী ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার

কর্ণফুলীতে ডিবি পুলিশ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি, ২২ দিন পর গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫