চট্টগ্রাম ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভক্তদের ঢল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর রাউজানের কোয়েপাড়া

কোয়েপাড়ায় জগদ্ধাত্রী পূজা ও অষ্টপ্রহর মহোৎসব সম্পন্ন: ভক্তদের ঢল, ধর্মীয় আনন্দে মুখর এলাকা

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ১১:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাউজান প্রতিনিধিঃ

দক্ষিণ রাউজানের তীর্থক্ষেত্র খ্যাত কোয়েপাড়ায় ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব। কোয়েপাড়া শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃমন্দির ও শ্রীশ্রী রামঠাকুর সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত এই মহোৎসবে হাজারো ভক্ত-নরনারীর সমাগম ঘটে।

পাঁচ দিনব্যাপী এই মহোৎসবে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের শুভ অধিবাস, নবমী ও দশমী পূজা, পুষ্পাঞ্জলি, মঙ্গল আরতি, ভোগ নিবেদনসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।

অনুষ্ঠানে একঝাঁক শিশু শিল্পী পরিবেশন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি-নৃত্যনাট্য ‘কালমৃগয়া’, যা দর্শকদের মন জয় করে। পাশাপাশি অনুষ্ঠিত হয় শ্রীশ্রী রামঠাকুর পূজা, তারকব্রহ্ম মহানামযজ্ঞ, শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা ও রাজভোগ নিবেদন। মহোৎসব শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন পালিত (বাসু) ও সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্তসহ স্থানীয় সুধীজন ও ধর্মপ্রাণ ভক্তবৃন্দ।

উল্লেখ্য, কোয়েপাড়ায় জগদ্ধাত্রী মাতৃমন্দিরের পাশাপাশি রয়েছে শ্রীশ্রী ভুবনেশ্বরী মন্দির, যেখানে প্রতিদিন নিত্য পূজা ও প্রতি পূর্ণিমায় বিশেষ ভোগ ও সত্যনারায়ণ সেবা অনুষ্ঠিত হয়।

মহোৎসব উপলক্ষে দূরদূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে কোয়েপাড়া পরিণত হয় এক মহাধর্মীয় মিলনমেলায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভক্তদের ঢল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর রাউজানের কোয়েপাড়া

কোয়েপাড়ায় জগদ্ধাত্রী পূজা ও অষ্টপ্রহর মহোৎসব সম্পন্ন: ভক্তদের ঢল, ধর্মীয় আনন্দে মুখর এলাকা

আপডেট সময় : ১১:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫