চট্টগ্রাম ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মফস্বল মাঠে বিদেশি তারকা; ক্রিকেটে নতুন সম্ভাবনা

বিদেশি তারকাদের অংশগ্রহণে কালিয়াকৈরে জমজমাট আন্তর্জাতিক টেপবল বিপিএল টুর্নামেন্ট

শাকিল হোসেন
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের টেপবল ক্রিকেট টুর্নামেন্টে বিদেশি তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে মফস্বল মাঠে জমে উঠেছে ক্রিকেটের উৎসব। পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে আয়োজিত ‘আন্তর্জাতিক টেপবল বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’ উদ্বোধন অনুষ্ঠিত হয় গত ২৮ অক্টোবর বিকেলে।

প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি খেলায় মাঠ ভরছে হাজারো দর্শকে। বিদেশি খেলোয়াড়দের খেলা সরাসরি দেখতে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

রবিবার সকাল বেলা অনুষ্ঠিত ম্যাচে শরীয়তপুর দল ৩২ রানে চট্টগ্রামকে পরাজিত করে। শরীয়তপুর দলে ছিলেন পাকিস্তানের জহির কালিয়া ও সৌদি আরবের আব্দুল মান্নান। এরপর বিকেলে সিলেট ফাইটারস ৫ উইকেটে ঢাকা দলকে হারায়। সিলেট দলে খেলেছেন পাকিস্তানের আলী চুহা ও সৌদি আরবের তারকা ক্রিকেটার ওয়াজিউল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের এমপি প্রার্থী ও পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। তিনি বলেন, “মফস্বল এলাকায় আন্তর্জাতিক খেলোয়াড়দের নিয়ে এমন আয়োজন সত্যিই অনন্য। এটি তরুণদের মাঠমুখী করবে এবং ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।”

আয়োজকরা জানান, এবার মোট আটটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মাঠে দর্শকদের জন্য গ্যালারি, আলোকসজ্জা, নিরাপত্তা ও লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

ক্লাবের প্রধান উপদেষ্টা সাইজুদ্দিন আহমেদ বলেন, “তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে আমাদের এই আয়োজন।”

টেপবল তারকা খেলোয়াড় হেলিকপ্টার বাবলু, রকেট সুমনসহ দেশি ক্রিকেটাররাও অংশ নিচ্ছেন এই উৎসবে। দর্শকরা বলছেন, আন্তর্জাতিক মানের এমন ক্রিকেট আয়োজন গ্রামীণ খেলাধুলায় নতুন মাত্রা যোগ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মফস্বল মাঠে বিদেশি তারকা; ক্রিকেটে নতুন সম্ভাবনা

বিদেশি তারকাদের অংশগ্রহণে কালিয়াকৈরে জমজমাট আন্তর্জাতিক টেপবল বিপিএল টুর্নামেন্ট

আপডেট সময় : ০৫:৪৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫