চট্টগ্রাম ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ধর্মীয় চেতনায় উজ্জীবিত বোয়ালমারী, নতুন মসজিদকে কেন্দ্র করে ঐক্য ও ভ্রাতৃত্বের আবহ

বোয়ালমারীতে নতুন মসজিদ উদ্বোধন: ধর্মীয় চেতনা জাগরণে ফকির মো. নাসিমের উদ্যোগ

মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর রেলস্টেশন এলাকায় উদ্বোধন হলো একটি নতুন মসজিদ। শনিবার (১ নভেম্বর ২০২৫) রাতে এশার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

মসজিদটি নির্মিত হয়েছে ফকির মো. নাসিমের ব্যক্তিগত উদ্যোগ এবং স্থানীয় মুসল্লিদের সহযোগিতায়। উদ্বোধনী নামাজের নেতৃত্ব দেন ফকির মো. নাসিম নিজেই। নামাজ শেষে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দোয়া করেন, “হে মাওলা, আমাকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আমার পরিবারসহ সকল মুসল্লিকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।”

স্থানীয়রা জানান, এই মসজিদ প্রতিষ্ঠা এলাকায় ধর্মীয় চেতনাকে আরও শক্তিশালী করবে এবং তরুণ প্রজন্মকে সৎপথে অনুপ্রাণিত করবে। আব্দুল ওদুদ খান বলেন, “ফকির মো. নাসিমের প্রচেষ্টা ছাড়া এটি সম্ভব হতো না। মসজিদটি সামাজিক ও আধ্যাত্মিক ঐক্যের প্রতীক হয়ে উঠবে।”

মোঃ মুক্তার হোসেন জানান, “এই মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি এলাকার মানুষের আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়ের একটি কেন্দ্র।”

মোঃ রুবেল হোসেন বলেন, “এটি তরুণদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনে উৎসাহিত করবে।”

মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে ইমাম হাফেজ মোহাম্মদ জিয়াউর রহমান মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।

স্থানীয় মুসল্লিরা জানান, এই উদ্বোধন পুরো এলাকায় ধর্মীয় উচ্ছ্বাস ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় চেতনায় উজ্জীবিত বোয়ালমারী, নতুন মসজিদকে কেন্দ্র করে ঐক্য ও ভ্রাতৃত্বের আবহ

বোয়ালমারীতে নতুন মসজিদ উদ্বোধন: ধর্মীয় চেতনা জাগরণে ফকির মো. নাসিমের উদ্যোগ

আপডেট সময় : ০৯:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫