চট্টগ্রাম ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে: লাবলু

শিবচরে বিএনপির জনসভা: রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচি প্রচার

গোলাম মওলা, শিবচর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

রাষ্ট্র সংস্কারের দাবিতে ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে মাদারীপুরের শিবচরে বিএনপি এক জনসভা করেছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার পাচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ জনসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।

বিকেলের দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে প্রবেশ করতে থাকেন। খণ্ড খণ্ড মিছিলের ঢলেই মুখর হয়ে ওঠে পুরো বাজার এলাকা।

সভায় প্রধান অতিথি ছিলেন ২০১৮ সালের মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। তিনি বলেন, “রাষ্ট্র সংস্কার ছাড়া দেশে গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার রূপরেখা।”

তিনি আরও বলেন, বিএনপি ন্যায়ভিত্তিক ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনে আন্দোলন চালিয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শামিম আহসান চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন ও সদস্য সচিব মনজিল রহমান সিহাব, ওলামা দলের জেলা সদস্য সচিব কুতুবউদ্দিন মাদবর, মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিল, তাঁতীদলের সাবেক আহ্বায়ক ফারুক হোসেন মাদবর, যুবদল নেতা লিজন চৌধুরী, ওসমান বেপারী, শাহিন মিয়া, মিজান শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন চৌধুরী নওয়াব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে: লাবলু

শিবচরে বিএনপির জনসভা: রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচি প্রচার

আপডেট সময় : ১০:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫