চট্টগ্রাম ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অবৈধ বালু ব্যবসা দমনে উপজেলা প্রশাসনের অভিযান, জব্দ ৭ লাখ ঘনফুট বালু ও সরঞ্জাম

শিবচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: জব্দ ৭ লাখ ঘনফুট বালু ও সরঞ্জাম

গোলাম মওলা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৯ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার ময়না কাটা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা উপস্থিত ছিলেন। এ সময় দুইটি স্থানে প্রায় ৭ লাখ ঘনফুট অবৈধ বালু, একটি ভ্যাকু মেশিন, একটি বালুবাহী ট্রাক জব্দ করা হয়। পাশাপাশি, অবৈধভাবে স্থাপিত কয়েক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং একটি বালু উত্তোলনকারী প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই নদী ও সরকারি খাস জমি থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীর তীর, কৃষিজমি ও বসতভিটায় ব্যাপক ক্ষতি হচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন,
“অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থ রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না।”

অভিযানের পর স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ জনগণ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ বালু ব্যবসা বন্ধ হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অবৈধ বালু ব্যবসা দমনে উপজেলা প্রশাসনের অভিযান, জব্দ ৭ লাখ ঘনফুট বালু ও সরঞ্জাম

শিবচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: জব্দ ৭ লাখ ঘনফুট বালু ও সরঞ্জাম

আপডেট সময় : ১২:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫