চট্টগ্রাম ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

রুহুল কবির রিজভীর অভিযোগ—জামায়াত ও শেখ হাসিনা একই সুরে কথা বলছে

জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: নরসিংদীতে রুহুল কবির রিজভী

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী
  • আপডেট সময় : ০৫:৫৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচন ফুল বিছানো রাজপথে হবে না, কারণ দেশের রাজনৈতিক অঙ্গনে এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে।

বুধবার বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদীর হেরিটেজ রিসোর্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামিকে ইঙ্গিত করে তিনি বলেন, “জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এক নেতা বলেছেন, নির্বাচন হতেও পারে, নাও হতে পারে। তাদের এই বক্তব্য শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করে বিদেশে পালিয়ে গেছেন। কিন্তু ভিন্ন দেশে গিয়েও তিনি নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছেন, যাতে নির্বাচন না হয়।”

রিজভী বলেন, “যে নির্বাচন নিশ্চিত করতে বেগম জিয়া জেল খেটেছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। সমাজের সজ্জন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, কৃষক—সবাই বিএনপির সদস্য হতে পারবেন। তবে যারা হাসিনার আমলে হত্যা ও দমনপীড়নে যুক্ত ছিলেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন না।”

তিনি আরও যোগ করেন, “সমাজবিরোধীরা যদি দলে না আসে, তাহলে ৯০ শতাংশ মানুষ বিএনপির পতাকাতলে আসবে। এর ফলেই ২০২৪ সালে গণঅভ্যুত্থান হয়েছিল।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রুহুল কবির রিজভীর অভিযোগ—জামায়াত ও শেখ হাসিনা একই সুরে কথা বলছে

জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: নরসিংদীতে রুহুল কবির রিজভী

আপডেট সময় : ০৫:৫৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫