চট্টগ্রাম ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি

বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের বিপ্লব ঘটবে: সিলেট-৬ এ তামিম ইয়াহয়ার অঙ্গীকার

কামাল খান, সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি:
সিলেট-৬ (গোলাপগঞ্জ-নিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশে সর্বক্ষেত্রে উন্নয়নের বিপ্লব ঘটবে।”

তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়নের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আত্মনির্ভরশীলতা অর্জন করেছিল—খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, তৈরি হয়েছিল রাস্তাঘাট, সেতু ও অবকাঠামো উন্নয়নের দৃষ্টান্ত।

তামিম ইয়াহয়া অভিযোগ করেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়ন নয়, গুম-খুন ও লুটপাটে ব্যস্ত। “তাদের মন্ত্রী-এমপিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “দেশের মানুষ জানে কার হাতে ক্ষমতা নিরাপদ। বিএনপি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।”

তামিম ইয়াহয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়িত হলে দেশের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

তিনি সকলকে আহ্বান জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে অংশ নিতে।

বুধবার রাতে গোলাপগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে আয়োজিত এক উঠোন বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্থানীয় সমাজসেবক মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং বাবর আহমদের সঞ্চালনায় আয়োজিত এই বৈঠকে বক্তব্য রাখেন সুফিয়ান আহমদ খান, আজিজুর রহমান পাপন, কাদির আহমদ, রফিক আহমদ, কামরুল আহমদ, ইকবাল আহমদ, সাহেদ আহমদ ও শিপলু আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি

বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের বিপ্লব ঘটবে: সিলেট-৬ এ তামিম ইয়াহয়ার অঙ্গীকার

আপডেট সময় : ০৪:৪৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫