চট্টগ্রাম ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি মালিকের দখল পুনরুদ্ধার

বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নে প্রশাসনের সফল উচ্ছেদ অভিযান, মালিক পক্ষ পেলো জায়গার দখল

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নে উপজেলা প্রশাসন সফলভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলমুক্ত করে জায়গার মালিক পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ায় প্রশাসনের প্রশংসা করছেন স্থানীয়রা।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঁদপুর বাজার সংলগ্ন শফিকের গ্যারেজ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নিয়ম অনুযায়ী অভিযানের আগে বাদী-বিবাদী ও স্থানীয় জনসাধারণকে মাইকিংয়ের মাধ্যমে অবহিত করা হয়।

জানা গেছে, চাঁদপুরের মোঃ তাজ উদ্দিনের পৈতৃক সম্পত্তি স্থানীয় একটি প্রভাবশালী মহল জোরপূর্বক দখল করে রেখেছিল। বিষয়টি নিয়ে তাজ উদ্দিন ২০০৯ সালে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর ২০২২ সালে আদালত তার পক্ষে রায় দিলেও, প্রতিপক্ষ জায়গাটি ছাড়তে অস্বীকৃতি জানায়। পরে বাদী বাঁশখালী সিনিয়র সহকারী জজ আদালতে অপরজারী মামলা (নং-০২/২০২৪) দায়ের করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার উপজেলা প্রশাসন জমির দখল পুনরুদ্ধার করে দেন। দুপুর ১টা ২০ মিনিটে শান্তিপূর্ণ পরিবেশে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয় এবং ৩.৫০ শতাংশ জমি প্রকৃত মালিক তাজ উদ্দিনকে বুঝিয়ে দেওয়া হয়।

অভিযানে চট্টগ্রাম জেলা পুলিশ ও বাঁশখালী থানা পুলিশের একটি যৌথ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। পুরো অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

এদিকে আদালতের রায়ের বাস্তবায়নে প্রশাসনের এই পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে তাজ উদ্দিন ও স্থানীয় শান্তিকামী জনগণ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি মালিকের দখল পুনরুদ্ধার

বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নে প্রশাসনের সফল উচ্ছেদ অভিযান, মালিক পক্ষ পেলো জায়গার দখল

আপডেট সময় : ০৫:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫