চট্টগ্রাম ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই সাহাআলমের দোকান

কালিয়াকৈরে মুদি দোকানে আগুন: পূর্ব শত্রুতার জেরে পুড়ে ছাই তিন লক্ষ টাকার মালামাল

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের চাতৈলভিটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক মুদি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ অক্টোবর) ভোরে সাহাআলম হোসেনের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাহাআলম হোসেন তার দোকান থেকে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিছুদিন ধরে কয়েকজন স্থানীয় ব্যক্তি তার দোকানে নানা হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় অজ্ঞাত দুর্বৃত্তরা বুধবার রাত আনুমানিক তিনটার দিকে দোকানে শুকনো কাপড় মুড়িয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন দোকানের ভিতরে থাকা সব মালামাল পুড়িয়ে ছাই করে ফেলে।

স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও দোকানের প্রায় তিন লক্ষ টাকার মালামাল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।

হাতিল এগ্রো ফার্মের দ্বিতীয় গেটের নিরাপত্তাকর্মী শহিদুল ইসলাম জানান, “রাত তিনটার দিকে হঠাৎ দেখি দোকানে আগুন জ্বলছে। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে এলাকাবাসী ও দোকান মালিককে ডাকি এবং সবাই মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনি।”

আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কাশেম জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই সাহাআলমের দোকান

কালিয়াকৈরে মুদি দোকানে আগুন: পূর্ব শত্রুতার জেরে পুড়ে ছাই তিন লক্ষ টাকার মালামাল

আপডেট সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫