চট্টগ্রাম ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সিসিটিভিতে ধরা পড়লেও মুখোশ ও হেলমেটের কারণে শনাক্ত হয়নি অভিযুক্তরা

পটিয়ায় বিএনপি নেতাদের বাড়ি ও দলীয় অফিসে আওয়ামী লীগের চিকা, এলাকায় তোলপাড়

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে কে বা কারা বিএনপির নেতাদের বাড়ি ও দলীয় কার্যালয়ের দেয়ালে আওয়ামী লীগ সমর্থনমূলক চিকা মেরে পালিয়ে গেছে। এতে এলাকায় চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল ২৮ অক্টোবর (সোমবার) দিবাগত রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর বিএনপি নেতা গাজী আবু তাহেরের মুন্সেফ বাজার গাজী টাওয়ারের দেয়াল, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা তৌহিদুল ইসলামের বাসা, এবং পটিয়া কলেজ গেট বিএনপি অফিসের সিঁড়ির পাশে ‘জয় বাংলা, শেখ হাসিনা’ লেখা চিকা মারেন অজ্ঞাত ব্যক্তিরা।

পরদিন সকালে ঘুম থেকে উঠে স্থানীয়রা দেয়ালের লেখাগুলো দেখে বিস্মিত হয়। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্য তৈরি হয়।

এর আগে একইভাবে পটিয়া বাইপাস সড়কেও রাতের আঁধারে এমন চিকা মারা হয়েছিল বলে জানা যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হেলমেট পরা দুইজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে চিকা মেরে দ্রুত চলে যায়। তবে হেলমেট পরায় তাদের শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন,

> “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে তদন্ত শুরু করেছি। ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। হেলমেট পরা থাকায় শনাক্ত করতে কিছুটা সময় লাগছে।”

অন্যদিকে, পৌর আওয়ামী লীগ নেতা গোফরান রানার ভাই এবং পৌর যুবদল নেতা হাবিবুর রহমান রিপনের নেতৃত্বে বিএনপির কর্মীরা দ্রুত দেয়ালের লেখা মুছে ফেলেন।

ঘটনাটি নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিএনপির স্থানীয় নেতারা একে ইচ্ছাকৃত, পরিকল্পিত ও উস্কানিমূলক ঘটনা বলে দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিসিটিভিতে ধরা পড়লেও মুখোশ ও হেলমেটের কারণে শনাক্ত হয়নি অভিযুক্তরা

পটিয়ায় বিএনপি নেতাদের বাড়ি ও দলীয় অফিসে আওয়ামী লীগের চিকা, এলাকায় তোলপাড়

আপডেট সময় : ০৫:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫