চট্টগ্রাম ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চট্টগ্রাম ডিবি ও বাকলিয়া থানার অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ৮ আসামি আটক, অভিযান অব্যাহত

চট্টগ্রামে আলোচিত সাজ্জাদ হত্যা মামলায় ডিবি ও বাকলিয়া থানার যৌথ অভিযানে ৮ আসামি গ্রেফতার

রাজু আহমেদ | বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৩:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি | চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার মোট ০৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১২টা ৩০ মিনিটের দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হন স্থানীয় যুবক মোঃ সাজ্জাদ (২২) এবং গুরুতর আহত হয়ে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের পিতা মোঃ আলম বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৩০, তারিখ: ২৯/১০/২০২৫; ধারা: ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড)। মামলায় ১৭ জনকে এজাহারনামীয় আসামি এবং ৩৫–৪০ জনকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়।

পরে ডিবি উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ চৌকস টিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক ও পুলিশ পরিদর্শক (নিঃ) আফতাব হোসেনের নেতৃত্বে গত ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ২৯ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:
১। সবুজ ইসলাম মিরাজ (২৪)
২। মোঃ সাইদুল ইসলাম (২০)
৩। এমরান হোসেন সাগর (৩০)
৪। জিহান (২২)
৫। মোঃ তামজিদুল ইসলাম প্রঃ সাজু (৪৭)
৬। মোঃ আরাফাত (২২)
৭। মোঃ ওসমান (২৮)
৮। দিদারুল আলম রাসেল

তাদের মধ্যে কয়েকজনকে ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় আধিপত্য ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রাম ডিবি ও বাকলিয়া থানার অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ৮ আসামি আটক, অভিযান অব্যাহত

চট্টগ্রামে আলোচিত সাজ্জাদ হত্যা মামলায় ডিবি ও বাকলিয়া থানার যৌথ অভিযানে ৮ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫