চট্টগ্রাম ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ঢাকা ট্রাইব্যুনালে আলোচিত অস্ত্র মামলায় পলাতক যুবলীগ নেতা সম্রাটের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা

অস্ত্র মামলায় যুবলীগের সাবেক নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

মোহাম্মদ হাসনাত ওয়াহিদ (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ১০:১৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ

অস্ত্র আইনের মামলায় যুবলীগের সাবেক সভাপতি ও আলোচিত ক্যাসিনো সম্রাট ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন। রায়ের সময় সম্রাট পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চক্রের কার্যক্রম প্রকাশ্যে এলে আত্মগোপনে যান সম্রাট। পরে ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাকে ও সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে কাকরাইলের ভূইয়া ট্রেড সেন্টারে সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে র‌্যাব একটি বিদেশি পিস্তল, ১১৬০ পিস ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া এবং নির্যাতনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করে।

ক্যাঙ্গারুর চামড়া রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই দিন রমনা থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর র‌্যাব অস্ত্র মামলার অভিযোগপত্র দাখিল করে। পরে গত ১৬ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। সম্রাট পলাতক থাকায় অনুপস্থিতিতেই বিচার চলে।

১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ৭ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন হয় এবং ২৮ অক্টোবর চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।

এদিকে, অস্ত্র মামলার পাশাপাশি অবৈধ সম্পদ অর্জন ও ১৯৫ কোটি টাকা পাচার মামলাতেও সম্রাটের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই দুই মামলায়ও আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা ট্রাইব্যুনালে আলোচিত অস্ত্র মামলায় পলাতক যুবলীগ নেতা সম্রাটের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা

অস্ত্র মামলায় যুবলীগের সাবেক নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ১০:১৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫