চট্টগ্রাম ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারি জাল উৎপাদন ও ব্যবহার বন্ধের আহ্বান

মানিকগঞ্জে চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে মানববন্ধন: বিলুপ্তির ঝুঁকিতে দেশীয় মাছ ও জলজ প্রাণী

মুকতার হোসেন স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ  প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় গ্রীন মানিকগঞ্জ জেলা কোয়ালেশন ও বারসিক মানিকগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা গ্রীন কোয়ালেশনের যুগ্ম আহ্বায়ক করম আলী মাস্টার এবং সঞ্চালনা করেন বারসিক মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়। কর্মসূচির ধারণাপত্র পাঠ করেন পরিবেশ কর্মী নজরুল ইসলাম।

মানববন্ধনে অংশগ্রহণ করেন পরিবেশ কর্মী, কৃষক, শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্য, জলবায়ু স্বেচ্ছাসেবক, উন্নয়ন কর্মীসহ নানা পেশার মানুষ। তারা হাতে প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার নিয়ে স্লোগান দেন—
“জীব বৈচিত্র্য রক্ষা করি, চায়না দুয়ারি বন্ধ করি”, “প্রাণ-প্রকৃতি রক্ষা করো, চায়না দুয়ারি বন্ধ করো”, “চায়না দুয়ারি মরন ফাঁদ—জলাশয় থেকে তুলে দাও।”

বক্তারা বলেন, “চায়না দুয়ারি শুধু মাছ ধরার জাল নয়, এটি জীববৈচিত্র্যের জন্য এক মরন ফাঁদ।” এই জালে ছোট-বড় সব মাছ, পোনা, ব্যাঙ, শামুক, কাঁকড়া, এমনকি সাপ ও গুইসাপও আটকা পড়ে যায়। এতে মাছের প্রজনন বন্ধ হচ্ছে এবং দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তির পথে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, এই জালের উৎপাদন, বিপণন ও ব্যবহার দ্রুত বন্ধ না করলে জলজ প্রাণী, খাদ্য নিরাপত্তা ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়বে।

আলোচনায় অংশ নেন কৃষক নেতা মো. ইব্রাহিম মিয়া, হোসেন আলী মাস্টার, ডা. রহিজ উদ্দিন, ইয়ুথ গ্রীন ক্লাবের সাধারণ সম্পাদক গাজী নাইফুর রহমান শাওন, যুব সংগঠক প্রমিত রাজবংশী ও শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা জেলা প্রশাসনের প্রতি চায়না দুয়ারি জাল সম্পূর্ণ নিষিদ্ধের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারি জাল উৎপাদন ও ব্যবহার বন্ধের আহ্বান

মানিকগঞ্জে চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে মানববন্ধন: বিলুপ্তির ঝুঁকিতে দেশীয় মাছ ও জলজ প্রাণী

আপডেট সময় : ০৬:১৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫