৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উচ্ছ্বাসে মেতে কাকারা ইউনিয়ন যুবদল
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাকারা ইউনিয়ন যুবদলের বর্ণাঢ্য মিছিল কক্সবাজারে
- আপডেট সময় : ০৪:৩৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বিশাল ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল হুদা রানা ও সাধারণ সম্পাদক মোঃ মুছার নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন এ আনন্দমিছিলে। রঙিন ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা রাজপথ।
মিছিলটি কাকারা ইউনিয়নের শাহ্ ওমরাবাদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবদলের কেন্দ্রীয় কর্মসূচিতে মিলিত হয়। আনন্দমুখর এই পরিবেশে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন।
এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন কাকারা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সমাজসেবক দানবীর জয়নুল আবদিন।
নেতৃবৃন্দরা বলেন, “যুবদল জাতির গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থেকে সংগ্রাম চালিয়ে যাবে।”
তারা আরও বলেন, “কক্সবাজার জেলার গর্ব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে চকরিয়া-পেকুয়া তথা সারা বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
উল্লেখ্য, ১৯৭৭ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।














