চট্টগ্রাম ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার সয়াবিন তেলসহ কাভার্ডভ্যান।

পটিয়ায় আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৩৫২ লিটার সয়াবিন তেল

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ বিশেষ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় চুরি হওয়া ১৩৫২ লিটার সয়াবিন তেল ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।

পটিয়া থানার সূত্রে জানা যায়, থানার ওসি মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গত ২৬ অক্টোবর রাতে পটিয়া ও চন্দনাইশের বিভিন্ন স্থানে সাড়াঁশি অভিযান পরিচালনা করে। এসময় আন্তঃজেলা ডাকাত ও চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ আবদুল বশর হাসান (২৮), পিতা আবদুল মন্নান, চন্দনাইশ।
২. নাঈম উদ্দীন (২৩), পিতা আবদুল মালেক, দক্ষিণ হুলাইন, পটিয়া।

পুলিশ জানায়, এই চক্রটি আন্তঃমহাসড়কে ট্রাক, পিক-আপ ও কাভার্ডভ্যান ছিনতাই, ডাকাতি ও মালামাল লুটের সাথে জড়িত। সম্প্রতি ‘স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড’-এর ১৩৬৪ লিটার সয়াবিন তেলসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় এদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, “এরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ অন্তত ১২টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারদের স্বীকারোক্তির ভিত্তিতে আমরা চুরি হওয়া তেল ও কাভার্ডভ্যান উদ্ধার করেছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার সয়াবিন তেলসহ কাভার্ডভ্যান।

পটিয়ায় আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৩৫২ লিটার সয়াবিন তেল

আপডেট সময় : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫