চট্টগ্রাম ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযানে ৮ পিস্তল, গান পাউডার ও বিস্ফোরকসহ বিপুল অস্ত্র উদ্ধার

ঢাকায় বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার: সেনাবাহিনীর অভিযানে চাঞ্চল্য

সারাদেশ ৭১ | নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।

দীর্ঘ গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮টি বিদেশি পিস্তল, ১৪টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৫ কেজি গান পাউডার এবং ২.৫ কেজি প্লাস্টিক এক্সপ্লোসিভ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বিশেষ গোষ্ঠী আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এসব নাশকতার সরঞ্জাম দেশে আনছিল। সেনা গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, এসব অস্ত্র সীমান্ত এলাকা থেকে ট্রেনের মাধ্যমে রাজধানীতে আনা হচ্ছিল।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, “জাতির নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। কোনো রাষ্ট্রীয় বা বিদেশি সহযোগিতা নিয়েও এ ধরনের নাশকতা সফল হবে না।”

অভিযানের পর উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী প্রাথমিকভাবে নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযানে ৮ পিস্তল, গান পাউডার ও বিস্ফোরকসহ বিপুল অস্ত্র উদ্ধার

ঢাকায় বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার: সেনাবাহিনীর অভিযানে চাঞ্চল্য

আপডেট সময় : ০৮:৫৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫