চট্টগ্রাম ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ডিবির নিয়মিত মাদকবিরোধী অভিযানে নরসিংদীতে দুই কারবারি আটক, উদ্ধার ৩৫০ পিস ইয়াবা

নরসিংদীতে পৃথক অভিযানে ডিবির হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ননসিংদি প্রতিনিধিঃ
নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন— হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দেবনগর গ্রামের মৃত জরিফ হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) এবং নরসিংদী পৌর শহরের পূর্ব দত্তপাড়া এলাকার হারিছুল হকের ছেলে রেজাউল করিম (৪৫)।

ডিবি সূত্রে জানা গেছে, পৃথক অভিযানে সাদেকুল ইসলামের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা এবং রেজাউল করিমের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আবুল কায়েস জানান, সমাজ থেকে মাদক নির্মূল ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তারই ধারাবাহিকতায় রবিবার বিকেল সোয়া ৪টায় উপপরিদর্শক জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাদেকুল ইসলামকে হাতেনাতে আটক করে।

একই দিনে ডিবির অপর একটি দল, উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে, পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে রেজাউল করিমকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকেও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মোট ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে জানান ওসি আবুল কায়েস। এ ঘটনায় পৃথকভাবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডিবির নিয়মিত মাদকবিরোধী অভিযানে নরসিংদীতে দুই কারবারি আটক, উদ্ধার ৩৫০ পিস ইয়াবা

নরসিংদীতে পৃথক অভিযানে ডিবির হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৫:৩৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫