চট্টগ্রাম ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

পারিবারিক কলহের জেরে ভয়াবহ ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে যুবক

লালমনিরহাটে স্বামী-স্ত্রীর ঝগড়ায় স্বামীর চরম পদক্ষেপ: নিজের লিঙ্গ ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে মাজেদুল ইসলাম (২৫) নামের এক যুবক নিজের লিঙ্গ কেটে ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি ওই এলাকার নুরুল ইসলাম (৫৫)-এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র ঝগড়া বাধে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাজেদুল নিজেই নিজের উপর হামলা চালান। প্রথমে তিনি ধারালো ছুরি দিয়ে নিজের লিঙ্গ কর্তন করেন, এরপর একই ছুরি দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, মাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হলেও তা স্থায়ী হয়নি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আকবর বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পারিবারিক কলহের জেরে ভয়াবহ ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে যুবক

লালমনিরহাটে স্বামী-স্ত্রীর ঝগড়ায় স্বামীর চরম পদক্ষেপ: নিজের লিঙ্গ ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০৮:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫