চট্টগ্রাম ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নাসিম আকনের জানাজায় অংশ নিয়ে নিরাপদ সড়ক আন্দোলন জোরদারের আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

সড়ক দুর্ঘটনা রোধে সরকার ও সমাজের যৌথ উদ্যোগ জরুরি: নাসিম আকনের জানাজায় ড. জিয়াউদ্দিন হায়দার

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ

বিএমপিচেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, “নাসিম আকনের মতো ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারানো আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যু শুধু রাজাপুর নয়, পুরো ঝালকাঠি জেলার বিএনপি পরিবারের জন্য গভীর শোকের।”

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতা নাসিম আকনের জানাজায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. হায়দার বলেন, প্রতিটি মানুষের জীবন অমূল্য। নাসিম আকনের মতো প্রিয় নেতার মৃত্যু যেন আর কোনো পরিবারে না আসে – এজন্য এখনই কার্যকর ও মানবিক উদ্যোগ নেওয়া জরুরি। তিনি নিরাপদ সড়ক আন্দোলন জোরদার করার আহ্বান জানান এবং সরকারকে অনুরোধ করেন সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে।

তিনি আরও বলেন, “যথাযথ সড়ক অবকাঠামো উন্নয়ন, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, প্রশিক্ষিত চালক তৈরি এবং সড়ক নিরাপত্তা আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রতিটি দুর্ঘটনা একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ কেড়ে নেয়। এখনই সময় জাতীয় পর্যায়ে গণসচেতনতা গড়ে তোলার।”

রাজাপুরের জনপ্রিয় বিএনপি নেতা নাসিম আকন দীর্ঘ ১৭ বছর ধরে স্থানীয় পর্যায়ে সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কঠিন সময়ে তিনি সাহসিকতা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন। দলের দুঃসময়ে কর্মীদের পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত রাখেন তিনি।

ড. হায়দার আরও বলেন, “নাসিম আকনের ত্যাগ ও আনুগত্য আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এখন ঐক্যের বিকল্প নেই।”

জানাজায় উপস্থিত ছিলেন ঝালকাঠি–১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম জামাল ও গোলাম আজম সৈকত, ঝালকাঠি–২ (সদর-নলছিটি) আসনের মনোনয়নপ্রত্যাশী মাহাবুবুল হক নান্নু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আককাস সিকদার, ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদারসহ জেলা-উপজেলা পর্যায়ের বিএনপি নেতা-কর্মী ও হাজারো সাধারণ মানুষ।

উল্লেখ্য, রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন গত শনিবার (২৫ অক্টোবর) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। জানাজা শেষে তাঁর মরদেহ নিজ গ্রাম রাজাপুর উপজেলার চর-সাঙ্গর গ্রামে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নাসিম আকনের জানাজায় অংশ নিয়ে নিরাপদ সড়ক আন্দোলন জোরদারের আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

সড়ক দুর্ঘটনা রোধে সরকার ও সমাজের যৌথ উদ্যোগ জরুরি: নাসিম আকনের জানাজায় ড. জিয়াউদ্দিন হায়দার

আপডেট সময় : ০৫:২২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫