চট্টগ্রাম ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করল রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ

চট্টগ্রাম–দোহাজারী–কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সমাপনী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম–দোহাজারী–কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৫ অক্টোবর) জানআলী হাট রেলওয়ে স্টেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সমাপ্তি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোঃ আইয়ুব আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানআলী হাট রেলওয়ে স্টেশনের ইনচার্জ মুহাম্মদ নেজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী ইনচার্জ মুজিবুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

> “গাছ আমাদের অক্সিজেন দেয়, আর আমরা সেই অক্সিজেন নিয়ে বেঁচে থাকি। গাছ পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, আর ভারসাম্য রক্ষার কারণেই আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারি। গাছ নিধনের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, ফলে প্রকৃতির মৌসুমি চক্র ব্যাহত হচ্ছে।”

তিনি এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করায় যাত্রী কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানান এবং কক্সবাজার পর্যন্ত রেললাইনের পাশে তালগাছ রোপণের পরিকল্পনাকে অভিনন্দন জানান।

সভাপতি মুহাম্মদ আইয়ুব আলী বলেন,
চট্টগ্রাম–দোহাজারী–কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ মাসব্যাপী বিভিন্ন স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে, যার সমাপ্তি হয়েছে জানআলী হাট রেলওয়ে স্টেশনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুকুর রহমান বিনজু, সৈয়দ মিয়া হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলম, সিনিয়র সদস্য মোহাম্মদ লিয়াকত আলী, নাছির উদ্দীন, আমির খসরু ও জুনাইদ আলম প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে সাড়ে পাঁচ হাজার তালচারা রোপণ কর্মসূচির উদ্বোধন হবে। এ কর্মসূচিকে সফল করতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন পরিষদের সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করল রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ

চট্টগ্রাম–দোহাজারী–কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সমাপনী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫