চট্টগ্রাম ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

উৎপাদন খরচ বাড়লেও বিক্রি কমে অর্ধেকে, চাষিদের মুখে হতাশা

পানের বাজারে ধস শিবচরের মিষ্টি পান চাষে ক্ষতির মুখে কৃষকরা

গোলাম মওলা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
ধানের দেশ বাংলাদেশ একই সঙ্গে পানের দেশ হিসেবেও পরিচিত। বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা ধর্মীয় আয়োজনে পান-সুপারি যেন অপরিহার্য অংশ। কিন্তু এখন সেই ঐতিহ্যবাহী পানের বাজারে নেমেছে ভয়াবহ ধস। উৎপাদন খরচ বাড়লেও বিক্রিমূল্য অর্ধেকে নেমে যাওয়ায় চাষিদের চোখে নেমেছে হতাশা।

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁচিকাটা এলাকা দেশের অন্যতম পান উৎপাদন কেন্দ্র। এখানকার “মিষ্টি পান” স্বাদ, ঘ্রাণ ও গুণে দেশ-বিদেশে সমাদৃত। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে পৌরসভা ও আশপাশের দুই ইউনিয়নে প্রায় ১২০ হেক্টর জমিতে ৪৮৭ জন চাষি পান উৎপাদন করছেন। এখানকার পান ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ও বিদেশেও সরবরাহ হয়।

তবে এখন আর আগের মতো বাজারে জৌলুস নেই। মাঠে চাষিরা ব্যস্ত থাকলেও মুখে নেই আনন্দের হাসি।
৬২ বছরের অভিজ্ঞ পানচাষি মালেক সরদার বলেন,
“৩৪ বছর ধরে বরজ করছি। এবারের অবস্থা সবচেয়ে খারাপ। বাজারে নিলে খরচই উঠছে না। এখন না পারছি বরজ ভাঙতে, না পারছি রাখতে।”

আরেক চাষি মিঠুন শাহ বলেন,
“এক বিঘা জমিতে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। এখনকার দামে তা তোলা তো দূরের কথা, শ্রমিকের মজুরিই উঠছে না।”

চাষি নূর ইসলাম খান ক্ষোভ প্রকাশ করে বলেন,
“গত বছর এক বিড়া (৭২টি) পান বিক্রি হতো ২২০ টাকায়, এখন বিক্রি হচ্ছে মাত্র ৫০–৬০ টাকায়। পানচাষে যদি ভর্তুকি বা সরকারি প্রণোদনা দেওয়া হতো, তাহলে চাষিরা অন্তত টিকে থাকতে পারতেন।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন,
“আগে শিবচরের পান মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি হতো। এখন সেই রপ্তানি প্রায় বন্ধ। চাষিদের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”

স্থানীয় চাষিদের দাবি, পানচাষে সরকারি সহায়তা, ভর্তুকি ও ন্যায্য মূল্য নির্ধারণ করা না হলে এই ঐতিহ্যবাহী পেশা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। তারা আশঙ্কা করছেন, যদি এমন ক্ষতি চলতে থাকে, তবে একসময় “ধানের দেশ—পানের দেশ” বাংলাদেশ শুধুই ইতিহাসে পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উৎপাদন খরচ বাড়লেও বিক্রি কমে অর্ধেকে, চাষিদের মুখে হতাশা

পানের বাজারে ধস শিবচরের মিষ্টি পান চাষে ক্ষতির মুখে কৃষকরা

আপডেট সময় : ১১:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫