চট্টগ্রাম ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

প্রেমের প্রলোভনে ফাঁদে ফেলে ঢাকায় আটকে রেখে পতিতালয়ে বিক্রি

নোয়াখালীতে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ ও পতিতালয়ে বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

মোহাম্মদ হাসনাত ওয়াহিদ, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলার এক মাদরাসা ছাত্রীকে (১৭) প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও পতিতালয়ে বিক্রির অভিযোগে একজন যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বুধবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, অভিযুক্ত শুভ জিৎ মণ্ডল (১৯) নামে এক যুবক সামাজিক বিজনেস প্ল্যাটফর্মের একটি অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে পরিচয় গড়ে তোলে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে প্রতারণার মাধ্যমে বাগিয়ে নেয়। এরপর ঢাকার একটি হোটেলে ১১ দিন আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং তার এক বন্ধুর সহযোগিতায় মেয়েটিকে পতিতালয়ে বিক্রি করে দেয়।

লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, “অভিযুক্ত যুবককে তথ্যপ্রযুক্তি সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের বিষয়টি স্বীকার করেছে।”

উল্লেখ্য, গত ৭ মে নোয়াখালীর মাইজদী থেকে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যায় শুভ জিৎ মণ্ডল। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মণ্ডলের ছেলে। ভুক্তভোগী স্থানীয় ফাজিল মাদরাসার এইচএসসি পরীক্ষার্থী।

পরিবারের সহায়তায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন মেয়েটিকে ঢাকার যাত্রাবাড়ি এলাকার জুরাইন থেকে উদ্ধার করে। বর্তমানে সে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রেমের প্রলোভনে ফাঁদে ফেলে ঢাকায় আটকে রেখে পতিতালয়ে বিক্রি

নোয়াখালীতে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ ও পতিতালয়ে বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৯:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫