চট্টগ্রাম ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

রাজৈরে সাংবাদিকদের ভূমিকা নিয়ে হেলেন জেরিন খানের মূল্যবান বক্তব্য

“সাংবাদিকদের লেখনিই সমাজ পরিবর্তনের মূল শক্তি — হেলেন জেরিন খান”

মাহমুদুল হাসান, মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর প্রতিনিধি :
সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, সাংবাদিকদের লেখনিই সমাজ পরিবর্তনের মূল শক্তি। সাংবাদিকরা সংখ্যায় কম হলেও তাদের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের কলমের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের দুর্বল দিকগুলো প্রকাশ পায় এবং জনমতের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন ঘটে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজৈর মডেল প্রেসক্লাব অঙ্গনে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলেন জেরিন খান বলেন, “আপনাদের কলমের শক্তিতেই সমাজ, রাষ্ট্র কিংবা পরিবারের অসাধারণ পরিবর্তন সম্ভব। তাই এলাকাভিত্তিক সমস্যা যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকটগুলোও লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে প্রতিযোগিতা। ভিন্নমত থাকবে, মতের আদান-প্রদান থাকবে — কিন্তু তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়। সুস্থ প্রতিযোগিতাই জাতিকে এগিয়ে নিতে পারে।”

নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে পারিবারিক নারী নির্যাতন একটি গুরুতর সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি নির্মূলে সাংবাদিকদের সচেতনমূলক লেখাই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার।”

তরুণ সমাজের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে হেলেন জেরিন খান বলেন, “আজকের তরুণ প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সাংবাদিকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জামিলুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল এবং জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও রাজৈর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা খোন্দকার আবদুল মতিন, সাধারণ সম্পাদক নাজমুল কবীর, সহ-সভাপতি অনাদি কুমার মন্ডল, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল ও শহীদুল আলম টুকু, কোষাধ্যক্ষ প্রশান্ত কুন্ডু, দপ্তর সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান সোহেল, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক মো. সোহেল শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান বেগ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজৈরে সাংবাদিকদের ভূমিকা নিয়ে হেলেন জেরিন খানের মূল্যবান বক্তব্য

“সাংবাদিকদের লেখনিই সমাজ পরিবর্তনের মূল শক্তি — হেলেন জেরিন খান”

আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫