চট্টগ্রাম ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাজারহাট-কুড়িগ্রাম রেল সড়কে মর্মান্তিক দুর্ঘটনা — ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

রাজারহাটে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনের ছাদ থেকে পড়ে মোঃ মাসুদ রানা (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাসুদ রানা চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের মোনাইম খাঁ ওরফে মোন্নাফ ডাক্তারের ছেলে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রাজারহাট-কুড়িগ্রাম রেল সড়কের কেন্দ্রা নামক স্থানে। স্থানীয় সূত্রে জানা যায়, শাটল ট্রেনটি চলন্ত অবস্থায় থাকাকালীন মাসুদ রানা ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ছাদে যাত্রাকালে ভারসাম্য হারিয়ে ছিটকে পড়েন মাসুদ রানা। তবে কেউ কেউ দাবি করছেন, সে লাফ দিয়েছিল কিনা তা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা মন্তব্য চলছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, “ঘটনার বিষয়ে জিআরপি পুলিশকে অবগত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।”

নিহতের পরিবারের সদস্যরা জানান, মাসুদ রানা ঢাকায় কর্মরত ছিল। শুক্রবার রাতে ট্রেনে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ট্রেনের ছাদে যাত্রী চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজারহাট-কুড়িগ্রাম রেল সড়কে মর্মান্তিক দুর্ঘটনা — ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

রাজারহাটে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫