চট্টগ্রাম ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

তুচ্ছ ২০ টাকার ঝামেলায় প্রাণ গেল ১৩ বছরের শিশু হানযালার, আটক ঘাতক বন্ধু ফরহাদ

আলফাডাঙ্গায় ২০ টাকার জন্য বন্ধুর হাতে খুন ১৩ বছরের মাদ্রাসার ছাত্র হানযালা

মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় নৃশংসভাবে খুন হয়েছে ১৩ বছরের শিশু মাদ্রাসার ছাত্র আমির হামজা ওরফে হানযালা। হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনায় আটক হয়েছে একই মাদ্রাসার ছাত্র ফরহাদ রেজা (১৬)। মাত্র ২০ টাকার বিরোধ থেকেই এই হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আলফাডাঙ্গা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এএসপি জানান, সোমবার (২০ অক্টোবর) নিহত হানযালার বাবা সায়েম উদ্দিন বিশ্বাস থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তে দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চান্দড়া মাদ্রাসার পাশে একটি ডোবায় ভাসমান বস্তা দেখতে পান। স্থানীয়দের সহায়তায় উদ্ধারকৃত বস্তার ভেতরে পাওয়া যায় হানযালার অর্ধগলিত মরদেহ ও কয়েকটি ইট।

এএসপি আজম খান বলেন, “ঘটনার রাতে আমি মধুখালী থেকে গিয়ে সরেজমিন তদন্ত করি। পরে চারটি টিমে ভাগ হয়ে তদন্ত শুরু করলে আসল রহস্য উন্মোচিত হয়।”

পুলিশ জানায়, ফরহাদ ও হানযালা দুজনেই চান্দড়া তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। হানযালার কাছ থেকে ফরহাদ ৫০ টাকা ধার নেয়, যার মধ্যে ৩০ টাকা ফেরত দিলেও বাকি ২০ টাকার জন্য বিরোধ সৃষ্টি হয়। এই তুচ্ছ বিষয় থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত।

এএসপি বলেন, “আসরের নামাজের পর ফরহাদ হানযালাকে বলে চলো, টাকা দিয়ে দিচ্ছি। এরপর ধানক্ষেতে নিয়ে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গলা চেপে হত্যা করে।”

হত্যার পর ফরহাদ মাদ্রাসায় ফিরে এসে নামাজ পড়ে, ক্লাস করে এবং রাতে স্বাভাবিক আচরণ করে। পরদিন সকালে একটি বস্তা ও ইট নিয়ে এসে হানযালার মরদেহ ডোবায় ফেলে দেয় এবং পরে মাদ্রাসা থেকে পালিয়ে যায়।

এএসপি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

মাদ্রাসার মোহতামিম মাওলানা আমিনুল্লাহ বলেন, “দুজনেই আমাদের ছাত্র। এত অল্প বয়সে এমন ভয়ংকর ঘটনা ঘটবে, আমরা কল্পনাও করতে পারিনি। পুরো মাদ্রাসায় শোকের ছায়া।”

নিহত হানযালা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েম উদ্দিন বিশ্বাসের একমাত্র ছেলে। তিন মেয়ের পর একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা।

সায়েম বিশ্বাস বলেন, “আমার মাসুম বাচ্চাটা কী দোষ করল? ও তো কারও ক্ষতি করেনি! আমি আমার সন্তানের হত্যাকারীর বিচার চাই।”

ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক। নিষ্পাপ হানযালার স্মৃতি এখন তার পরিবারের চোখে জল আর বেদনার প্রতীক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তুচ্ছ ২০ টাকার ঝামেলায় প্রাণ গেল ১৩ বছরের শিশু হানযালার, আটক ঘাতক বন্ধু ফরহাদ

আলফাডাঙ্গায় ২০ টাকার জন্য বন্ধুর হাতে খুন ১৩ বছরের মাদ্রাসার ছাত্র হানযালা

আপডেট সময় : ১০:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫