চট্টগ্রাম ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ থেকে প্রাণনাশের হুমকির ঘটনা

পুঠিয়ায় সাংবাদিক মিজানকে হত্যার হুমকি, থানায় জিডি

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাংবাদিক মিজানুর রহমানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন তার প্রতিবেশী আফরোজা খাতুন ও তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আফরোজা খাতুন (৪৫), স্বামী মো. বেলাল হোসেন এবং তাদের পরিবার সাংবাদিক মিজানের বাড়ির গেটের সামনে ময়লা ফেলে আসছিলেন। এতে দুর্গন্ধে ভোগান্তি সৃষ্টি হওয়ায় মিজান প্রতিবাদ করলে, আফরোজা খাতুন লাঠি হাতে নিয়ে মারধরের চেষ্টা করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

এর আগেও সাংবাদিক মিজান তার বাসার সামনে পাঁঠা দিয়ে ব্যবসা করার প্রতিবাদ জানালে আফরোজার দুই ছেলে এসে তাকে প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ ২১ অক্টোবর সকাল ১১টার দিকে মিজান ঘটনাটি নিয়ে বেলাল হোসেনকে অবগত করতে গেলে তিনি দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

অভিযুক্ত বেলাল হোসেন ও আফরোজা খাতুন সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমরা কোনো বক্তব্য দিতে পারব না, যে অভিযোগ দিয়েছে তিনিই বলবেন।” পরবর্তীতে বারবার প্রশ্ন করা হলে তারা ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান জানান, “এই পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে অশ্লীল ভাষায় গালাগাল করে, কেউ প্রতিবাদ করলে মামলা দেওয়ার হুমকি দেয়। আমি ন্যায়বিচার চাই।”

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, সাংবাদিক মিজান থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ থেকে প্রাণনাশের হুমকির ঘটনা

পুঠিয়ায় সাংবাদিক মিজানকে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেট সময় : ১০:২৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫