চট্টগ্রাম ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিশেষ টহল; ৫০ বোতল ভারতীয় সিরাপ, অটোভ্যান ও গরু জব্দ করেছে বিজিবি

লালমনিরহাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ভারতীয় সিরাপ ও গরু জব্দ

একরামুল ইসলাম আশিক,রংপুর ব্যুরো
  • আপডেট সময় : ১২:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ, একটি অটোভ্যান ও একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। বিজিবির হিসাবে জব্দ করা মালামাল ও গবাদিপশুর আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

সোমবার (৩১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট দিবাগত রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ পূর্ব সারডুবি ও ধবলগুড়ি বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে হাতীবান্ধা থানার দোলাপাড়া ও বড়খাতা সীমান্ত পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপসহ একটি অটোভ্যান আটক করা হয়।

অন্যদিকে, পাটগ্রাম থানার বড়বাড়ি ও সরকারহাট সীমান্ত এলাকায় সীমান্ত পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু জব্দ করে বিজিবির টহলদল।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান এবং সব ধরনের অবৈধ সীমান্ত অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিশেষ টহল; ৫০ বোতল ভারতীয় সিরাপ, অটোভ্যান ও গরু জব্দ করেছে বিজিবি

লালমনিরহাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ভারতীয় সিরাপ ও গরু জব্দ

আপডেট সময় : ১২:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬