চট্টগ্রাম ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান; একজনকে ট্রাক্টরসহ আটক, ড্রেজার/বোমা মেশিনযুক্ত নৌকা জব্দ।

হাতীবান্ধায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা ও সরঞ্জাম জব্দ

মোঃ আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট | ২৯ আগস্ট ২০২৬ঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনের সময় একজনকে ট্রাক্টরসহ আটক করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই অভিযানে ড্রেজার/বোমা মেশিনযুক্ত একটি নৌকাও জব্দ করা হয়।

শনিবার (২৯ আগস্ট) হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার। এ সময় পুলিশ ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অভিযানে সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় উত্তর পারুলিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একজনকে ট্রাক্টরসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নিয়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ ছাড়া উত্তর পারুলিয়া ঘাটপাড় এলাকায় ড্রেজার/বোমা মেশিনযুক্ত একটি নৌকা জব্দ করা হয়। জব্দ করা নৌকাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের এবং বোমা মেশিনটি হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অভিযান চলাকালে পারুলিয়া মন্দির এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালুর স্তূপও দেখতে পায় প্রশাসন। তবে সেখানে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান; একজনকে ট্রাক্টরসহ আটক, ড্রেজার/বোমা মেশিনযুক্ত নৌকা জব্দ।

হাতীবান্ধায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা ও সরঞ্জাম জব্দ

আপডেট সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬