চট্টগ্রাম ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন রংপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, পলাতক প্রেমিক

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান; একজনকে ট্রাক্টরসহ আটক, ড্রেজার/বোমা মেশিনযুক্ত নৌকা জব্দ।

হাতীবান্ধায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা ও সরঞ্জাম জব্দ

মোঃ আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট | ২৯ আগস্ট ২০২৬ঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনের সময় একজনকে ট্রাক্টরসহ আটক করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই অভিযানে ড্রেজার/বোমা মেশিনযুক্ত একটি নৌকাও জব্দ করা হয়।

শনিবার (২৯ আগস্ট) হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার। এ সময় পুলিশ ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অভিযানে সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় উত্তর পারুলিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একজনকে ট্রাক্টরসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নিয়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ ছাড়া উত্তর পারুলিয়া ঘাটপাড় এলাকায় ড্রেজার/বোমা মেশিনযুক্ত একটি নৌকা জব্দ করা হয়। জব্দ করা নৌকাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের এবং বোমা মেশিনটি হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অভিযান চলাকালে পারুলিয়া মন্দির এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালুর স্তূপও দেখতে পায় প্রশাসন। তবে সেখানে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান; একজনকে ট্রাক্টরসহ আটক, ড্রেজার/বোমা মেশিনযুক্ত নৌকা জব্দ।

হাতীবান্ধায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা ও সরঞ্জাম জব্দ

আপডেট সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬