চট্টগ্রাম ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নাব্যতা সংকটে ১৩ আগস্ট থেকে বন্ধ ফেরি, চিলমারী নদীবন্দরে আটকা পড়েছে পণ্যবাহী ভারী যান

এবার নিয়ে ৫৪১ বার বন্ধ চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল, চরম ভোগান্তিতে যাত্রী ও পণ্যবাহী যান

মোঃ কাজল ইসলাম
  • আপডেট সময় : ০৪:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চিলমারী (কুড়িগ্রাম) | ২৯ আগস্ট ২০২৬ঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ওপর চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। নাব্যতা সংকটের কারণে গত ১৩ আগস্ট থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পণ্যবাহী যানবাহনের চালক-শ্রমিকসহ দুই উপজেলার স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৯ আগস্ট) চিলমারী নদীবন্দরে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় একাধিক পণ্যবাহী ভারী যানবাহন আটকা পড়ে আছে। চালক ও শ্রমিকরা ফেরি চালুর অপেক্ষায় চরম ভোগান্তির মধ্যে সময় পার করছেন।

ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌরুটে ভারী যানবাহন পারাপারের জন্য চলাচল করা ফেরি নাব্যতা সংকটের কারণে গত ১৩ আগস্ট থেকে বন্ধ রয়েছে। এরই মধ্যে ১৫ দিন অতিবাহিত হলেও ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার কোনো সুখবর পাচ্ছেন না পণ্যবাহী পরিবহনের চালক ও শ্রমিকরা। এতে চিলমারী নদীবন্দরে আটকা পড়েছে মালবাহী ভারী যানবাহন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে চিলমারী-রৌমারী নৌপথে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হয়। শুরুতে দুটি ফেরির মাধ্যমে পণ্যবাহী ও ভারী যানবাহন পারাপার করা হলেও পরবর্তীতে ‘বেগম সুফিয়া কামাল’‘ফেরি কুঞ্জলতা’ নামে ফেরি দুটির চলাচল বন্ধ হয়ে যায়।

বর্তমানে ‘কদর’ নামের একটি ফেরির মাধ্যমে পণ্যবাহী ও ভারী যানবাহন পারাপার করা হচ্ছে। তবে নাব্যতা সংকটসহ নানা কারণে বারবার ফেরি চলাচল বন্ধ হওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এই নৌপথ ব্যবহারকারীরা।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি চিলমারীর সহকারী ব্যবস্থাপক আকিব সোহেল আকাশ বলেন, রৌমারী ঘাট থেকে প্রায় ২০০ বিঘা এলাকায় চাহিদার তুলনায় পানি কম থাকায় ১৪ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ওই এলাকাগুলোতে ড্রেজিংয়ের কাজ চলছে।

তিনি বলেন, ১৫ আগস্ট ড্রেজিং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আরও দুটি ড্রেজার মেশিন পাঠানোর কথা জানিয়েছিল। কিন্তু এখনো সেগুলো পাঠানো হয়নি। কয়েকদিন আগে রৌমারীতে গিয়ে ঘাট এলাকায় ড্রেজিংয়ের কাজ বন্ধ দেখতে পেয়েছেন বলেও জানান তিনি। আকিব সোহেল আকাশ বলেন, “ফেরি এভাবে বন্ধ থাকলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।”

পরে দায়িত্বপ্রাপ্ত ড্রেজিং কর্মকর্তা সমীর চন্দ্র পাল জানান, রৌমারী ঘাট এলাকায় স্থানীয়দের বাধার কারণে খননকাজ বন্ধ রয়েছে। বর্তমানে প্রায় ২০০ বিঘা এলাকায় খননকাজ চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চিলমারী-রৌমারী নৌপথে দ্রুত ফেরি সার্ভিস চালু করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ফেরি সার্ভিসটি দিন-রাত ২৪ ঘণ্টা চালু রাখা এবং জনদুর্ভোগ নিরসনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। আশা করা হচ্ছে, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।

স্থানীয়দের দাবি, চিলমারী-রৌমারী নৌপথের নাব্যতা সংকট স্থায়ীভাবে নিরসনে নিয়মিত ড্রেজিং, প্রয়োজনীয় নৌযান এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। অন্যথায় গুরুত্বপূর্ণ এই নৌপথে বারবার ফেরি বন্ধ হয়ে পণ্য পরিবহন ও স্থানীয় মানুষের দুর্ভোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নাব্যতা সংকটে ১৩ আগস্ট থেকে বন্ধ ফেরি, চিলমারী নদীবন্দরে আটকা পড়েছে পণ্যবাহী ভারী যান

এবার নিয়ে ৫৪১ বার বন্ধ চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল, চরম ভোগান্তিতে যাত্রী ও পণ্যবাহী যান

আপডেট সময় : ০৪:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬