চট্টগ্রাম ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি, অংশ নিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় পুকুরিয়া চৌমুহনী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

পুকুরিয়া ইউনিয়ন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুলাল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন হেফাজত নেতা মাওলানা আজিজুল হক, জুলাই যোদ্ধা ফোরকানুল হক, প্রবাসী যুবদল নেতা দেলোয়ার হোসেন ফয়সাল, যুবদল নেতা মো. বেলাল উদ্দিন জালাল, হেফাজত নেতা মাওলানা আবিদ সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দল নেতা এয়ার মোহাম্মদ বিন আনোয়ার, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মারুফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পথসভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম বাড়াতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

পরে আয়োজকরা মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি, অংশ নিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

আপডেট সময় : ১২:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬