চট্টগ্রাম ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সরকারি আইন অমান্যের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের পৃথক সাজা

লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও বিশৃঙ্খলা, ৫ জনকে সশ্রম কারাদণ্ড

মো. আল আমিন, কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদকাসক্ত অবস্থায় বিশৃঙ্খলা ও সরকারি আইন অমান্যের অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন বাঙালি ও একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৪-এর এ/১৩ ব্লকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাদকাসক্ত অবস্থায় ক্যাম্প এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি আইন অমান্যের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আটক ব্যক্তিদের ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ক্যাম্প-২৪-এর সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা ভঙ্গের দায়ে রোহিঙ্গা নাগরিক আব্দুর রহমানকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে বাদশাহ মিয়া, মো. নজরুল ইসলাম ও নুরুল ইসলামকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া সরকারি আইন অমান্যের অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা ভঙ্গের দায়ে মো. আরিফকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত বাদশাহ মিয়া (৩০), মো. নজরুল ইসলাম (২৭), নুরুল ইসলাম (২২) ও মো. আরিফ (২৬) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার বাসিন্দা। অপর সাজাপ্রাপ্ত রোহিঙ্গা নাগরিক আব্দুর রহমান (১৯) লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৪-এর বাসিন্দা।

ঘটনার পর ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সরকারি আইন অমান্যের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের পৃথক সাজা

লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও বিশৃঙ্খলা, ৫ জনকে সশ্রম কারাদণ্ড

আপডেট সময় : ১১:৫৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬