চট্টগ্রাম ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ; মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত, হাসপাতালে চিকিৎসাধীন যুবক

গোপালগঞ্জে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, হামলাকারীরা পলাতক

লুৎফর সিকদার,গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ জেলা শহরের পুলিশ লাইন মোড় এলাকায় শিবলী (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে অন্তর ও তার সহযোগীদের বিরুদ্ধে। আহত শিবলী গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটে। হামলায় শিবলীর মাথার একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাত লাগে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, শিবলী মোটরসাইকেলযোগে উলপুর হয়ে তার গ্রামের বাড়ি বলাকৈড়ের দিকে যাচ্ছিলেন। পথে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া অন্তর ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শিবলীর মাথায় একাধিক কোপ এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে স্থানীয় সূত্রের দাবি। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।

পরে স্থানীয়রা আহত শিবলীকে উদ্ধার করে গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া এলাকার নার্গিস ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে পুলিশ তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় বলে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্ত অন্তর ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার কারণ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কিংবা কাউকে আটক করার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পুলিশি তদন্ত প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ; মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত, হাসপাতালে চিকিৎসাধীন যুবক

গোপালগঞ্জে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, হামলাকারীরা পলাতক

আপডেট সময় : ০৬:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬